চুলকানিতে নিম পাতা ব্যাবহারের সঠিক উপায়


চুলকানি একটি সাধারণ ত্বক জনিত সমস্যা হলেও এটি দৈনন্দিন জীবনে মারাত্মক অস্বস্তি সৃষ্টি করতে পারে। শিশু, নারী ও বয়স্ক সব বয়সের মানুষই কখনো না কখনো এই সমস্যায় ভোগে। এলার্জি, ঘামাচি, ফাংগাল সংক্রমণ ও অপরিষ্কার পরিবেশ চুলকানির প্রধান কারণ। বাজারের রাসায়নিক ক্রিম সাময়িক আরাম দিলেও দীর্ঘ মেয়াদে ত্বকের ক্ষতি করতে পারে।
চুলকানিতে-নিম পাতা-ব্যাবহারের-সঠিক-উপায়
প্রাচীনকাল থেকেই ত্বকের নানা রোগে নিম পাতার ব্যবহার জনপ্রিয় ও কার্যকর। নিম পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল ও এন্টিফাংগাল গুণ চুলকানি কমাতে সাহায্য করে। এই লেখায় চুলকানিতে নিম পাতার উপকারিতা ও ব্যবহারে পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। 

সূচিপত্র

চুলকানি কি এবং কেন হয়

চুলকানি হল ত্বকের এমন একটা অস্বস্তিকর অবস্থা, যেখানে আক্রান্ত স্থানে বারবার চুলকাতে ইচ্ছা করে। এটি সাধারণত এলার্জি, ত্বকের সংক্রমণ, ঘামাচি, ফাঙ্গাল ইনফেকশন বা শুষ্ক ত্বকের কারণে হয়ে থাকে। অনেক সময় মশা বা পোকামাকড়ের কামড় থেকে চুলকানি হয়। চুলকানি যতই সাধারণ মনে হয় দীর্ঘদিন অবহেলা করলে এটি বড় সমস্যায় পরিণত হতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এটি বেশি ক কষ্টদায়ক হয়ে ওঠে। চুলকানির আরেকটি বড় কারণ হলো অপরিষ্কার পরিবেশ ও দূষিত পানি ব্যবহার। 

চুলকানি এমন একটি ‍সমস্যা যেটা গ্রাম ও শহর উভয় এলাকাতে এই সমস্যা দেখা যায়।অনেক ক্ষেত্রে খাবারের এলার্জি থেকেও চুলকানি হতে পারে। কিছু মানুষের শরীর নির্দিষ্ট খাবারের প্রতি সংবেদনশীল হয়, যার ফলে ত্বকে চুলকানি দেখা দেয়। এছাড়া আবহাওয়ার পরিবর্তন, অতিরিক্ত গরম বা শুষ্ক আবহাওয়াতে ত্বক চুলকাতে পারে। তাই চুলকানির সঠিক কারণ জানা খুবই জরুরী। চুলকানি শুধুমাত্র বাহ্যিক সমস্যা নয়, অনেক সময় এটি শরীরের ভেতরে কোন সমস্যার লক্ষণ ও হতে পারে। যেমন লিভার সমস্যা, ডায়াবেটিস বা হরমোন জনিত কারণেও চুলকানি দেখা যায়। তাই প্রাকৃতিক উপায়ে চিকিৎসার পাশাপাশি প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

প্রাকৃতিক চিকিৎসায় নিম পাতার গুরুত্ব

নিমপাতা প্রাচীনকাল থেকেই প্রাকৃতিক চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আয়ুর্বেদ, ইউনানী ও লোকেজ চিকিৎসায় নিমকে বলা হয় প্রাকৃতিক ওষুধের রাজা। বিশেষ করে ত্বকে নিম পাতার কার্যকারিতা বহু বছর ধরে প্রমাণিত। চুলকানি, ফুসকুড়ি,  দাদ, একজিমা এসব ক্ষেত্রে নিমপাতা উপকারী। নিম পাতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও এন্টিফাঙ্গাল ক্ষমতা। এটি  ত্বকে থাকা ক্ষতিকর জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। ফলে চুলকানির মূল কারণ দূর হয় এবং ধীরে ধীরে ত্বক সুস্থ হয়ে ওঠে। প্রাকৃতিক হওয়ায় এর পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম।

বর্তমান সময়ে বাজারে রাসায়নিক ক্রিম সাময়িক আরাম দিলেও অনেক সময় ত্বকের ক্ষতি করে। অন্যদিকে নিমপাতা ত্বককে সুস্থ রাখে। নিয়মিত ব্যবহার করলে ত্বকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই কারণেই গ্রামীন এলাকায় আজও নিমপাতার ব্যবহার খুব জনপ্রিয়। প্রাকৃতিক চিকিৎসায় আরেকটি বড় সুবিধা হল এটি সহজলভ্য ও সাশ্রয়ী। বাড়ির আশেপাশেই অনেক সময় নিম গাছ পাওয়া যায়। অল্প খরচে ঘরে বসেই চুলকানির কার্যকর চিকিৎসা করা সম্ভব।তাই নিম পাতা প্রাকৃতিক চিকিৎসার ক্ষেত্রে এক অনন্য উপাদান।

নিম পাতার উপাদান ও ঔষধি গুনাগুন

নিম পাতায় রয়েছে বহু কার্যকর রাসায়নিক উপাদান। এসব উপাদান ত্বকের জীবানু নষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে  ফাঙ্গাসের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। এ কারণে‌ নিমপাতা চুলকানি চিকিৎসায় এত উপকারী। নিম পাতার আরেকটি গুরুত্বপূর্ণ গুন হলো এটি রক্ত পরিশোধক হিসেবে কাজ করে। শরীরের ভেতরে রক্ত পরিষ্কার হলে ত্বকের সমস্যা ও কম হয়। অনেক সময় চুলকানি ভেতরের রক্তের সমস্যার কারণে হয়। সেখানে নিমপাতা ভেতর ও বাইরে থেকে উভয় দিক থেকেই কাজ করে। নিম পাতায় থাকা অ্যান্টি-ফ্ল্যামেটরি উপাদান ত্বকের লালভাব ও ফোলাভাব কমাতে সাহায্য করে।

 চুলকানির জায়গায় অনেক সময় জ্বালাপোড়া অনুভূত হয়, নিমপাতা তা প্রমশিত করে। ফলে আক্রান্ত ব্যক্তি দ্রুত আরাম পায়। এছাড়া নিম পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের কোশকে সুস্থ রাখতে সাহায্য করে। এটি ত্বকের ক্ষত দ্রুত সারাতে সহায়ক। দীর্ঘদিনের চুলকানি থেকে হওয়া দাগ ও ধীরে ধীরে হালকা করতে নিম পাতা ভূমিকা রাখে। গ্রামগঞ্জের সব জায়গায় এটা খুব সহজেই পাওয়া যায়। আগে যেখানে সেখানে আমরা নিম পাতার গাছ কিন্তু দেখেছি।কিন্তু নিম গাছ এখন বিলুপ্ত প্রায়। আপনি সঠিকভাবে নিম পাতা ব্যবহার করতে পারলে অনেক রোগ থেকে মুক্তি পেতে পারেন।

 চুলকানিতে নিম পাতা ব্যবহারের পদ্ধতি

চুলকানিতে নিম পাতা ব্যবহারের সবচেয়ে সহজ উপায় হলো নিম পাতার পানি দিয়ে গোসল করা। কয়েকটি তাজা নিমপাতা পানিতে ফুটিয়ে নিয়ে সেই পানি  ঠান্ডা করে গোসল করলে ত্বকের চুলকানি অনেকটাই কমে যায়। আপনি যদি দিনে একবার ব্যবহার করেন তাহলে অনেক ভালো ফলাফল পাবেন। আপনি নিমপাতা বেটে সরাসরি চুলকানির জায়গায়ও লাগাতে পারেন। নিম পাতা বাটা সরাসরি চুলকানি জায়গায় লাগালে অত্যন্ত দ্রুত  কাজ করে। তাজা নিম পাতা বেটে পেস্ট তৈরি করে আক্রান্ত স্থানে লাগাতে হবে। ২০ থেকে ৩০ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

চুলকানিতে-নিম পাতা-ব্যাবহারের-সঠিক-উপায়

আপনি যদি এরকম ভাবে নিয়মিত পেস্ট তৈরি করে আক্রান্ত স্থানে লাগান তাহলে চুলকানি ও র‌্যাশ অনেক কমে যাবে। অনেকে নিম পাতার তেল ব্যবহার করেও উপকার পেয়ে থাকেন। নিম তেল অল্প করে চুলকানি জায়গায় লাগালে জীবাণু নষ্ট হয় এবং ত্বক নরম থাকে। তবে অতিরিক্ত সংবেদনশীল তোকে আগে অল্প জায়গায় পরীক্ষা করে নেওয়া ভালো। নিম পাতা শুকিয়ে গুড়া করে সেটিও ব্যবহার করা যায়। এইগুলা পানির সঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে লাগালে দীর্ঘস্থায়ী চুলকানিতে ভালো কাজ করে। এটি বিশেষ করে দাদ বা ফাঙ্গাল সংক্রমনে উপকারী।

শিশুদের চুলকানিতে নিম পাতার ব্যবহার 

শিশুদের ত্বক খুবই সংবেদনশীল হওয়ায় চুলকানি হলে বাড়তি সতর্কতা প্রয়োজন। রাসায়নিক ক্রিম শিশুদের ত্বকে ক্ষত সৃষ্টি করতে পারে। সে ক্ষেত্রে নিমপাতা একটি নিরাপদ প্রাকৃতিক সমাধান হতে পারে। শিশুদের জন্য নিম পাতার হালকা পানি দিয়ে গোসল করানো সবচেয়ে নিরাপদ উপায়। খুব বেশি ঘন না করে অল্প নিমপাতা ফুটিয়ে সেই পানি ব্যবহার করা ভালো। এতে ঘামাচি ও চুলকানি দুটোই কমে। নিম পাতা বাটা সরাসরি শিশুদের ত্বকে লাগানোর আগে পানির সঙ্গে মিশিয়ে পাতলা করে নেওয়া উচিত। এতে তর্কে জ্বালা হওয়ার সম্ভাবনা কমে যায়। শিশুদের জন্য দিনে একবার ব্যবহার করাই যথেষ্ট।

তবে শিশুদের ক্ষেত্রে যদি চুলকানি বেশি হয় তাহলে সেই স্থানে ক্ষত সৃষ্টি হয়, তাহলে এক্ষেত্রে  অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নিম পাতা সহায়ক হলেও সবক্ষেত্রে একমাত্র চিকিৎসা নয় এ বিষয়টি মনে রাখা দরকার। শিশুদের ত্বক নরম ও কোমল হয়ে থাকে। এ কারণে শিশুদের ক্ষেত্রে আমাদের অবশ্যই বাড়তি যত্ন নিতে হবে। সব ক্ষেত্রেই নিমপাতার উপর নির্ভর করে বসে থাকা উচিত নয়। শিশুদের ক্ষত বেশি হয়ে গেলে অবশ্যই চিকিৎসকে পরামর্শ নিতে হবে।

নারীদের ত্বকের চুলকানিতে নিম পাতার উপকারিতা

নারীদের ত্বকে হরমোন জনিত কারণে অনেক সময় চুলকানি দেখা যায়। বিশেষ করে গর্ভাবস্থায় বা মাসিক চলাকালীন ত্বক বেশি সংবেদনশীল হয়ে ওঠে। এ সময় নিমপাতা প্রাকৃতিক ও নিরাপদ সমাধান হিসেবে কাজ করতে পারে। নিম পাতার পানি দিয়ে নিয়মিত গোসল করলে শরীরের বিভিন্ন অংশে চুলকানি কমে। এটির ত্বককে পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখে। বিশেষ করে গরমকালে নারীদের জন্য এটি খুবই উপকারী। অনেক নারীর ক্ষেত্রে ফাঙ্গাল সংক্রমণের কারণে চুলকানি হয়। নিম পাতার অ্যান্টিফাঙ্গাল গুণ এ ধরনের সমস্যায় কার্যকর। আপনি যদি নিয়মিত এটি ব্যবহার করেন তাহলে আপনার শরীরের র‌্যাশ ধীরে ধীরে কমে যাবে। 

তবে গর্ভ অবস্থায় নিম পাতা ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত সর্তকতা থাকা প্রয়োজন। একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে, গর্ভাবস্থায় সবকিছু সহজভাবে ব্যবহার করা ঠিক নয়। নিম পাতা বাহ্যিকভাবে ব্যবহার সাধারণত নিরাপদ হলেও ভেতরে গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নিম পাতার শুধু নারীরা ত্বকের ব্যবহার করে না এটি কিন্তু চুলের যত্নেও অত্যন্ত কার্যকরী। নিয়মিত চুলে ব্যবহার করলে আপনার চুলের খুশকি দূর হয়ে যাবে। অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যায়। আপনি যদি নিয়মিত পেস্ট তৈরি করে চুলে ব্যবহার করেন তাহলে চুল পড়া অনেকটাই কমে যাবে। 

দীর্ঘমেয়াদি চুলকানিতে নিম পাতার কার্যকারিতা

দীর্ঘদিনের চুলকানি অনেক সময় সাধারণ চিকিৎসায় ভালো হয় না। বারবার ফিরে আসে এবং তোকে ক্ষতিগ্রস্ত করে। এ ধরনের সমস্যায় নিমপাতা নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে উপকার পাওয়া যায়। নিমপাতা দীর্ঘমেয়াদে ব্যবহার করলে ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলে চুলকানি হওয়ার প্রবণতা কমে যায়। এটি শুধু উপসর্গ নয়,সমস্যার মূল কারণ দূর করতে সাহায্য করে। দীর্ঘমেয়াদী চুলকানিতে নিম পাতার বাটা ও নিম তেল একসঙ্গে ব্যবহার করা যেতে পারে। এতে তো ভেতর থেকে সুস্থ হতে শুরু করে। তবে নিয়মিত ও ধৈর্যের সঙ্গে নিম পাতা ব্যবহার করা জরুরী।

দীর্ঘমেয়াদি চুলকানির ক্ষেত্রে শুধুমাত্র একবার বা দুইবার ব্যবহার করলে ফল পাওয়া যায় না নিয়মিত কয়েক সপ্তাহ বা কয়েক মাস নিম পাতার পানি দিয়ে গোসল করা বা নিম পাতা বাটা ব্যবহার করলে ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করা যায়। তবে দীর্ঘ মেয়াদে চুলকানি যদি খুব বেশি হয় বা শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, তাহলে এটি কোন অভ্যন্তরীণ রোগের লক্ষণও হতে পারে। সে ক্ষেত্রে নিমপাতা সহায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে।যদি দীর্ঘদিন ব্যবহারেও চুলকানি না কমে, তাহলে এটি অন্য কোন রোগের লক্ষণ হতে পারে। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিম পাতা ব্যবহারে সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া

যদিও নিমপাতা প্রাকৃতিক, তবুও এটি ব্যবহারে কিছু সতর্কতা মানা জরুরী। অতিরিক্ত ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তাই প্রয়োজনের বেশি ব্যবহার করা উচিত নয়। সংবেদনশীল ত্বকে নিমপাতা লাগালে কখনো কখনো জ্বালা বা লাল ভাব দেখা দিতে পারে। তাই প্রথমবার ব্যবহার করার আগে অল্প জায়গায় পরীক্ষা করে নেওয়া ভালো। বেশি ক্ষত স্থানে নিমপাতার বাটা লাগানো উচিত নয়। এতে জ্বালা বাড়তে পারে। এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম। নিম পাতা ভেতরে গ্রহণ করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। দীর্ঘদিন বা বেশি মাত্রায় খেলে শরীরে সমস্যা হতে পারে। 

অনেকের ত্বক খুবই সংবেদনশীল হয়, তাদের ক্ষেত্রে নিম পাতার বাটা বা নিম তেল সরাসরি লাগালে লালচে ভাব, জ্বালাপোড়া বা চুলকানি বেড়ে যেতে পারে। তাই প্রথমবার ব্যবহারের আগে হাত বা পায়ের ছোট অংশে পরীক্ষা করে নেওয়া ভালো। কোনো প্রতিক্রিয়া না হলে পুরো জায়গায় ব্যবহার করা উচিত। অনেকেই মনে করেন প্রাকৃতিক জিনিস মানে কোন ঝুঁকি নেই, কিন্তু বাস্তবে অতিরিক্ত বা ভুল ভাবে ব্যবহার করলে সমস্যা ও হতে পারে। বিশেষ করে সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে নিমপাতা ব্যবহারে বাড়তি সচেতনতা জরুরী। কাটা জায়গায় বা গভীর ঘায়ে সরাসরি নিম পাতার পেস্ট লাগানো উচিত নয়।

আধুনিক চিকিৎসার সঙ্গে নিম পাতার সমন্বয়

বর্তমান সময়ে অনেকেই আধুনিক চিকিৎসার পাশাপাশি প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করতে চান। চুলকানির ক্ষেত্রেও নিমপাতা ও আধুনিক ঔষধ একসঙ্গে ব্যবহার করা যেতে পারে। তবে এতে ভারসাম্য রাখা জরুরী। ডাক্তারদের ঔষধ ব্যবহার করার পাশাপাশি নিম পাতার পানিতে গোসল করলে দ্রুত আরাম পাওয়া যায়। এতে ওষুধের কার্যকারিতা ও অনেক সময় বেড়ে যায়। তবে কোন ওষুধ ব্যবহার চলাকালীন নতুন কিছু শুরু করার আগে চিকিৎসকের সঙ্গে কথা বলা ভালো। এতে অপ্রত্যাশিত পার্শ্ব প্রতিক্রিয়া এড়ানো সম্ভব। আধুনিক চিকিৎসা ও প্রাকৃতিক উপায়ের সমন্বয় হতে পারে চুলকানির সবচেয়ে কার্যকর সমাধান। 

চুলকানিতে-নিম পাতা-ব্যাবহারের-সঠিক-উপায়

এন্টিহিস্টামিন ও বিভিন্ন মেডিকেল লোশন চুলকানি কমাতে দ্রুত কাজ করে। তবে এসব ঔষধ অনেক সময় দীর্ঘদিন ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এক্ষেত্রে নিম পাতার সঙ্গে আধুনিক চিকিৎসার সমন্বয় একটি কার্যকর সমাধান হতে পারে। আধুনিক চিকিৎসা তাৎক্ষণিক আরাম দেয় আর নিম পাতা দীর্ঘ মেয়াদে ত্বককে সুস্থ রাখে। এই দুইয়ের সঠিক সমন্বয়ে হতে পারে চুলকানির সবচেয়ে কার্যকর ও নিরাপদ চিকিৎসা পদ্ধতি। নিমপাতা সচেতন ভাবে ব্যবহার করলে ত্বক থাকবে সুস্থ, পরিষ্কার ও রোগ মুক্ত।

শেষ কথা

চুলকানি একটি সাধারণ কিন্তু অত্যন্ত বিরক্তিকর ত্বক সমস্যা। সময়মতো সঠিক চিকিৎসা না নিলে এটি দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে। প্রাকৃতিক উপাদান হিসেবে নিম পাতা চুলকানি চিকিৎসায় যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে এবং এর কার্যকারিতা প্রমাণিত। সঠিক নিয়মে ও নিয়মিত ব্যবহার করলে নিমপাতা ত্বককে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তবে মনে রাখতে হবে, নিম পাতা কোন যাদুকরী সমাধান নয়। এটি সহায়ক চিকিৎসা হিসেবে সবচেয়ে ভালো কাজ করে। গুরুতর বা দীর্ঘমেয়াদি সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার জরুরী। প্রাকৃতিক ও আধুনিক চিকিৎসার সমন্বয়ই হতে পারে সুস্থ ত্বকের চাবিকাঠি।

আপনার জন্য আমার ব্যক্তিগত পরামর্শ হলো, চুলকানির জন্য আপনি শুধু নিম পাতা ব্যবহার করবেন না এতে ডাক্তারের পরামর্শও নিবেন। ডাক্তারি ঔষধ ও প্রাকৃতিক ভেষজ ঔষধ একসঙ্গে ব্যবহার করলে খুব সহজেই চুলকানি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আর সবচাইতে বড় কথা হল, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। বিশেষ করে ঘামে ভিজে যাওয়া কাপড় পরিধান করা থেকে বিরত থাকতে হবে। নিয়ম মেনে নিম পাতার ব্যবহার আর পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করলে আমার মনে হয় খুব দ্রুতই চুলকানি নিরাময় করা সম্ভব।

আরও পড়ুনঃ বাংলা আর্টিকেল লিখে আয় করতে চাইলে এখানে ক্লিক করুন





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিফা আরএফএন এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mst.Shahina Akter
Mst. Shahina Akter
আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং রিফা আরএফএন এর এডমিন। আমি রিফা আরএফএন ওয়েবসাইটে অনলাইন ইনকাম, তথ্য, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি।।