৫০০০ টাকায় কি ব্যবসা করা যায়

৫০০০ টাকায় কি ব্যবসা করা যায় এই প্রশ্নটা অনেকের মনে আসতে পারে। অনেকে মনে করতে পারে এত অল্প পুঁজিতে কি ব্যবসা করা সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব। সঠিক পরিকল্পনা, পরিশ্রম ও বুদ্ধি থাকলে এই অল্প টাকাতেও ছোট পরিসরে ব্যবসা শুরু করা সম্ভব। 

৫০০০-টাকায়-কি-ব্যবসা-করা-যায়

আপনি যদি ভাবেন, ৫০০০ টাকায় কি ব্যবসা করা যায় তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। অল্প টাকায় কিভাবে বাস্তবসম্মতভাবে ব্যবসা শুরু করা যায় এবং কিভাবে সফলতার পথে এগোনো যায় আজকের এই পোস্টে আমি আলোচনা করেছি। 

সুচিপত্রঃ ৫০০০ টাকায় কি ব্যবসা করা যায়

৫০০০ টাকায় কি ব্যবসা করা যায়

৫০০০ টাকায় কি ব্যবসা করা যায় আজকের এই আর্টিকেলে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। অনেকেই মনে করেন ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে, কিন্তু বাস্তবে ৫ হাজার টাকার মত অল্প পুঁজিতেও ছোট আকারে বা ছোট পরিসরে ব্যবসা শুরু করা সম্ভব। সঠিক পরিকল্পনা, নিয়মিত পরিশ্রম ও ধৈর্য থাকলে অল্প টাকায় ভবিষ্যতে অনেক বড় আয়ের পথ তৈরি হতে পারে। বিশেষ করে আপনি যদি ঘরে বসে নিজের আশেপাশের সুযোগ কাজে লাগিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার ব্যবসার ঝুঁকি অনেক কম হবে।

৫০০০ টাকায় ঘরে বসে হোম মেড খাবার, আচার,  মশলা তৈরি করে বিক্রি করা, ছাদ বা উঠানে সবজি চাষ, ফুলের চাষের ব্যবসা, ঘরে বসে কাপড় সেলাই ব্যবসা করা সম্ভব। ছোট আকারে ব্যবসা শুরু করলে এসব ব্যবসায় বড় দোকান বা অতিরিক্ত লোকের দরকার হয় না বলে এসব ব্যবসায়ে খরচ অনেকটা কম হয়। ছোট আকারে ব্যবসা শুরু করলে প্রথমের দিকে লাভ একটু কম হলেও এখানে হতাশ না হয়ে নিয়মিত পরিশ্রম ও ধৈর্য ধরে কাজ করলে ভবিষ্যতে এখান থেকে ভালো কিছু  করা সম্ভব। তাই ৫০০০ টাকা থাকলেও ঘরে বসে না থেকে আজ থেকে এই ছোট উদ্যোগটি শুরু করুন।

ঘরে বসে কেক ও বেকারি ব্যবসা

পাঁচ হাজার টাকায় ব্যবসার মধ্যে ঘরে বসে কেক ও বেকারি ব্যবসা হতে পারে একটি অন্যতম উপায়। আপনি যদি ঘরে বসে কেক ও বেকারি ব্যবসা শুরু করেন তাহলে আপনার অল্প পরিসরে কম পুঁজিতে ব্যবসা শুরু করতে পারেন।৫ হাজার টাকায় কেক তৈরি জন্য প্রয়োজনীয় কাঁচামাল, ছোট সরঞ্জাম ও প্যাকেট কিনে ঘরে বসেই এই ব্যবসা শুরু করা যায়। বর্তমানে শহর কিংবা গ্রামে সব জায়গায় হোমমেড খাবারের প্রতি মানুষের  আগ্রহ বাড়ছে। 

জন্মদিন, বিবাহ বার্ষিকী কিংবা যেকোনো ছোট অনুষ্ঠানের জন্য ঘরে তৈরি কেকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে ডিজিটাল যুগে অনলাইনের মাধ্যমে কেক বিক্রি করা সম্ভব। ঘরে বসে কেক তৈরি করে আপনি আপনার ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার নিয়ে সহজেই বিক্রি করতে পারেন। ধৈর্য ও নিয়মিত পরিশ্রম করলে ৫ হাজার টাকায় কেক ও বেকারি ব্যবসা হতে পারে আপনার অন্যতম আয়ের মাধ্যম।

ফেসবুক পেজে কাপড় বিক্রির ব্যবসা

বর্তমান ডিজিটাল যুগে মানুষ এখন কোন কিছু কেনাকাটার জন্য অনলাইনের উপর নির্ভর করছে। ৫ হাজার টাকায় ব্যবসার মধ্যে অন্যতম একটি ব্যবসা হল ফেসবুক পেজে কাপড় বিক্রির ব্যবসা। ফেসবুক পেজে কাপড় বিক্রির জন্য অল্প টাকায় কয়েকটি ড্রেস কিনে সুন্দরভাবে ছবি তুলে ফেসবুক পেজে পোস্ট করে এই ব্যবসা শুরু করা যায়। আপনি যেহেতু নতুন কাপড় বিক্রি ব্যবসা শুরু করছেন সেহেতু প্রথমের  দিকে বেশি কাপড় কিনে স্টক করে না রেখে অর্ডার পাওয়ার পর পাইকারের থেকে কাপড় সংগ্রহ করলে আর্থিক ঝুঁকি অনেক কম থাকে।

ফেসবুক পেজে কাপড় বিক্রির ব্যবসায় সফল হতে হলে নিয়মিত ফেসবুক পেজে পোস্ট করতে হবে। বর্তমানে নারীদের পোশাক, থ্রি পিস, বোরখা বা বেবি ড্রেসের চাহিদা সবসময় বেশি থাকে। ফেসবুক পেজে কাপড় বিক্রির আরেকটি বড় সুবিধা হল এটি ঘরে বসে পরিচালনা করা যায়। নিজের পড়াশোনা বা সংসারের কাজের পাশাপাশি এই ব্যবসা সামলানো সম্ভব। আপনি যখন ফেসবুক পেজে কাপড় বিক্রি ব্যবসা শুরু করবেন তখন অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে, আপনার কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সময় মত পণ্য ডেলিভারি করতে হবে, তাহলে আপনার উপর কাস্টমারের বিশ্বাস তৈরি হবে।

অনলাইন টিউশনি ব্যবসা

অল্প পুজিতে ব্যবসার মধ্যে অনলাইন টিউশনি ব্যবসা একটি নির্ভরযোগ্য ও সম্মানজনক ব্যবসা। আপনি কোনো বিষয় যেমন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ভালোভাবে জানেন তাহলে খুব সহজেই অনলাইনে টিউশনি ব্যবসার শুরু করতে পারেন। অনলাইন টিউশনি ব্যবসা শুরু করতে মূলত একটি স্মার্টফোন বা কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং পড়ানোর ইচ্ছে টাকা যথেষ্ট। আপনি যেহেতু ঘরে থেকে এই কাজ করতে পারছেন সেহেতু ঘর ভাড়া নেওয়ার কোন প্রয়োজন থাকে না এজন্য খরচ অনেক কম থাকে।

৫০০০-টাকায়-কি-ব্যবসা-করা-যায়.

অনলাইন টিউশনি ব্যবসা শুরু করার জন্য আপনাকে ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, অথবা পরিচিতদের মাধ্যমে প্রথমে ছাত্রছাত্রী খুঁজতে হবে। অনলাইন টিউশনি ব্যবসায় সফল হতে হলে আপনার পরানো পদ্ধতি সহজ ও পরিষ্কার হতে হবে। ছাত্রছাত্রীর প্রশ্নের উত্তর ধৈর্য ধরে দিতে হবে এবং নিয়মিত ক্লাস নিয়ে যোগ্যতা তৈরি করতে হবে। এক পর্যায়ে ভালো রিভিউ ও পরিচিতদের  মাধ্যমে নতুন ছাত্র-ছাত্রী নিজে থেকে আসতে শুরু করবে। আপনি যদি অনলাইন টিউশনি ব্যবসা  ধৈর্য ধরে চালিয়ে যেতে পারেন তাহলে  এ ব্যবসা  হতে পারে একটি লাভজনক ব্যবসা।

ঘরে বসে কাপড় সেলাইয়ের ব্যবসা

অল্প পুজিতে ব্যবসার মধ্যে কাপড় সেলাইয়ের ব্যবসা একটি লাভজনক ব্যবসা। অল্প টাকায় একটি সাধারণ সেলাই মেশিন, প্রয়োজনীয় সুতা, কিছু কাপড় কিনে এই ব্যবসা শুরু করতে পারেন। আপনি যখন প্রথমে ব্যবসা শুরু করবেন তখন আপনার পাড়া-প্রতিবেশীদের কাপড় সেলাই করে পরিচিত বাড়াতে হবে। আপনার যখন কাছের মানুষ  আপনার কাজের কথা ভালো বলবে তখন এমনিতেই গ্রাহক আসতে শুরু করবে।

এই ব্যবসায় অর্ডার পাওয়ার জন্য আলাদা কোন বিজ্ঞাপনের প্রয়োজন হয় না। আপনি যদি ভালো কাজ করতে পারেন এমনিতে এটা প্রচার বাড়তে থাকে। সময় মত কাজ ডেলিভারি দেওয়া এবং সেলাইয়ের ফিনিশিং ভালো হলে কাস্টমার নিজেরাই অন্যদের কাছে আপনার নামে ভালো কথা বলবে। আপনি চাইলে ফেসবুক পেজ খুলে আপনার কাজের  ছবি পোস্ট করে কাজের  প্রচার করতে পারেন।

হোমমেড আচার তৈরি ও বিক্রি

হোমমেড আচার তৈরি বিক্রি ব্যবসা দশ হাজার টাকার মধ্যে শুরু করা যায় এমন একটি জনপ্রিয় ও লাভজনক ব্যবসা। অল্প পুঁজিতে ঘরে বসে এই ব্যবসা শুরু করতে পারেন। অল্প কিছু টাকায় বিভিন্ন ধরনের কাঁচামাল যেমন আম, লেবু, রসুন, মরিচ, সরিষার তেল ও প্রয়োজনীয় মশলা কিনে সহজে এই কাজ শুরু করতে পারেন। পাশাপাশি কাঁচ বা প্লাস্টিকের বোতল, লেভেল, অন্য সামগ্রী আপনার বাজেটের মধ্যে কিনতে পারেন।

হোমমেড আচার তৈরীর ব্যবসার মূল চাবিকাঠি হল এর স্বাদ ও স্বাস্থ্যবিধি বজায় রাখা। আপনার আচারে যদি ঘরোয়া স্বাদ থাকে এবং দীর্ঘদিন ভালো থাকে তাহলে ক্রেতারা বারবার আপনার কাছ থেকে অর্ডার নিতে শুরু করবে। প্রথমে আপনি আপনার পরিচিত মানুষ যেমন পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের মাধ্যমে আচার বিক্রি শুরু করতে পারেন। ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ বা অনলাইন  মাধ্যম ব্যবহার করেও আপনার কাজের অর্ডার নিতে পারেন।

ছোট আকারে ফাস্টফুড স্টল

৫ হাজার টাকায় ছোট আকারে ফাস্ট ফুড স্টলের ব্যবসা একটি লাভজনক ব্যবসা। ৫ হাজার টাকায় ঝাল মুড়ি, চটপটি, ফুচকা বা আলুর চপের  মত জনপ্রিয় খাবারের কাঁচামাল, হাড়িপত্র, ও একটি ছোট স্টল তৈরি করা যায়। স্কুল, কলেজ, বাজার বা রাস্তার মোড়ে এই ধরনের খাবারের চাহিদা সব সময় বেশি থাকে। ছোট আকারে ফার্স্ট ফুড স্টল অল্প জায়গায় চালানো যায় বলে ভাড়া খরচও অনেক কম হয়। ফার্স্ট ফুড স্টলে  বিকেলের সময় বা ছুটির দিনে বিক্রি বেশি  হয়।

ফাস্টফুড স্টলের ব্যবসায় সফল হতে হলে খাবারের স্বাদ ও পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন টাটকা উপকরণ ব্যবহার করলে কাস্টমারের বিশ্বাস তৈরি হয়। আপনার যেহেতু ছোট আকারে ফাস্টফুড স্টলের দোকান সেহেতু আপনাকে এর মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখলে বিক্রি  বেশি হবে। ছোট আকারে ফাস্টফুড স্টলের ব্যবসায় সফল হতে হলে প্রথমে আপনাকে একটি ভালো জায়গা এবং সঠিক সময়  নির্বাচন করতে হবে যেখানে অথবা যে সময়ে লোকজনের সমাগম অনেক বেশি থাকে। এরপর এর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে হবে। 

ছাদ বা উঠানে সবজি চাষ

ছাদ বা উঠানে সবজি চাষ করে অল্প পুঁজিতে নিয়মিত আয়ের একটি ভালো সুযোগ তৈরি করা যায়। পাঁচ হাজার টাকায় টব বা ড্রাম, ভালো মাটি, জৈব সার, বীজ এবং প্রয়োজনীয় কিছু সরঞ্জাম কিনে সহজেই ছাদে বাগান তৈরি করা যায়। ছাদ বা উঠানে টমেটো, লাল বা পালং শাকের মতো সবজি খুব সহজে চাষ করা যায় এবং মাঠে সবজি চাষের চাইতে ছাদে সবজিতে পরিমাণে কীটনাশক কম দেওয়ায় এগুলোর চাহিদাও অনেক বেশি। বর্তমানে শহরে ও গ্রামে এই দুই জায়গাতেই ছাদ বা উঠানে সবজি চাষ করতে দেখা যায়।

ছাদ বা উঠানে সবজি চাষের সবচেয়ে বড় সুবিধা হল নিজের পরিবারের সবজি খরচ কমে যায় এবং এর পাশাপাশি অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করেও আয় করা সম্ভব হয়। প্রতিদিন অল্প সময় যত্ন নিলেই ভালো এখান থেকে ফলন পাওয়া সম্ভব হয়। রাসায়নিক সার কম ব্যবহার করে জৈব পদ্ধতিতে চাষ করলে সবজির দাম তুলনামূলকভাবে অনেক বেশি পাওয়া যায়। পরিকল্পনা করে মৌসুমী সবজি চাষ করে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি পাড়া-প্রতিবেশীদের কাছে এসব সবজি বিক্রি করা সম্ভব হয়। মৌসুমী সবজি চাষ করে তা অনলাইনে বা ফেসবুক গ্রুপের মাধ্যমে অর্ডার নিয়ে সবজি সরবরাহ করা যায়।

ছোট আকারে ডিম ও মুরগি পালন

মুরগি ও ডিম পালন হল পাঁচ হাজার টাকার মধ্যে শুরু করা যায় এমন একটি বাস্তব ও লাভসম্মত কৃষি ভিত্তিক ব্যবসা। আপনি আপনার বাড়ির উঠানে অল্প টাকায় কয়েকটি মুরগি কিনে এই ব্যবসা শুরু করতে পারেন। কয়েকটি ভালো জাতের লেয়ার মুরগি, খাবার পানির পাত্র এবং থাকার জন্য ছোট ঘর বা খাঁচা তৈরি করে নিবেন। বাড়ির উঠানে অল্প জায়গায় কিছু মুরগি পালন করা সহজ হয় বলে গ্রাম অঞ্চলের পাশাপাশি শহরের প্রান্তিক এলাকাতেও মুরগি পালন পদ্ধতি দেখা যায়।

৫০০০-টাকায়-কি-ব্যবসা-করা-যায়.

এই ব্যবসা সবচেয়ে বড় সুবিধা হলো, প্রতিদিন এখান থেকে ডিম পাওয়া যায় যা নিয়মিত আয়ের সুযোগ তৈরি করে দেয়। ডিমের চাহিদা সব সময় থাকে বলে ডিম বিক্রি করা নিয়ে কোন চিন্তা থাকে না। এই ব্যবসায় একদিকে যেমন পরিবারের চাহিদা মেটে অন্যদিকে ডিম বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। ছোট আকারে মুরগি পালন পদ্ধতিতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন ও সঠিক খাবার দেওয়া সম্ভব হয় বলে এর উৎপাদনও ভালো থাকে। দীর্ঘ মিয়াদে ডিম ও মুরগি পালন ব্যবসা আরো বড় করতে চাইলে ধীরে ধীরে মুরগির সংখ্যা বাড়াতে পারেন।

পান ও সুপারির দোকান

পান ও সুপারির দোকান হলো পাঁচ হাজার টাকার ব্যবসার মধ্যে শুরু করা যায় এমন একটি পরিচিত ও নগদ ভিত্তিক ব্যবসা। আপনি অল্প টাকায় পান পাতা, সুপারি, চুন, জর্দা, মসলা এবং ছোট একটি দোকানের প্রয়োজনের সামগ্রী সহজেই কিনে এ ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো খুব বেশি জায়গার দরকার হয় না। অল্প জায়গায় রাস্তার পাশ, বাজার বা পাড়ারমোড়ে লোকালয় এলাকায় একটি ছোট জায়গায় এই ব্যবসা শুরু করা যায়।

পান সুপারির ব্যবসা শুরু করতে হলে অবশ্যই এটি লোকালয় এলাকায় হতে হবে, তাহলে এর বিক্রি পরিমাণ অনেক বাড়বে। পানের পাশাপাশি চা-বিস্কিট অথবা মুখরোচক অন্য কোন জিনিস যোগ করলে এর বিক্রি আরো বাড়ে। পান বিক্রি সকাল থেকে রাত পর্যন্ত অল্প করে হলেও দিনে ভালো অংকের টাকার পান বিক্রি হয় এবং প্রতিদিন নগদ টাকা হাতে আসে। আপনি যে ব্যবসা করেন না কেন অবশ্যই আপনার ক্রেতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে তাহলে আপনি নিয়মিত কাস্টমার ধরে রাখতে পারবেন।

ফুল চাষের ব্যবসা

ফুল চাষের ব্যবসা অল্প পুঁজিতে শুরু করা যায় এমন একটি সুন্দর ও লাভজনক ব্যবসা।৫ হজার টাকায় ফুলের চারা, টব, জমির প্রস্তুত জৈব সার এবং প্রাথমিক পরিচর্যার উপকরণ কেনা সম্ভব। রজনীগন্ধা, সূর্যমুখী, বা জিনিয়া এই ধরনের ফুল সহজে চাষ করা যায় এবং বাজারে চাহিদাও অনেক বেশি থাকে। বাড়ির উঠানে, ছাদ বা অল্প জমিতে পরিকল্পনা করে ফুলের চাষ শুরু করা যায়। পরিকল্পনা করে মৌসুমী ভিত্তিক বিভিন্ন রঙের ও জাতের ফুল একসাথে চাষ করে ফুলের তোড়া সাজিয়ে প্যাকেট তৈরি করে বিক্রি করে অতিরিক্ত লাভ করা যায়।

ফুল চাষের ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল ফুলের চাহিদা সারা বছরই থাকে, বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক আয়োজনে এর চাহিদা অনেক বেশি। ফুলের বাগানে নিয়মিত পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা এবং সঠিক ষাঁড় ব্যবহার করলে অল্প সময়ে অনেক ভালো ফলন পেতে পারেন। টাটকা ফুল হলে পাইকার ও খুচরাখ ক্রেতারা ভালো দামে নিতে অনেক আগ্রহী হয়। আপনি চাইলে কাছের বাজার, ফুলের দোকান বা এভেন্ট আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে সহজে ফুল বিক্রি করতে পারেন।

ঘরে বসে মসলা গুড়া তৈরি করা

ঘরে বসে মসলা গুড়া তৈরি করে বিক্রি করার ৫ হাজার  টাকার মধ্যে শুরু করা যায় এমন একটি নিরাপদ ও চাহিদা সম্পন্ন ব্যবসা। এই টাকায় কাঁচা হলুদ, শুকনা মরিচ, ধনিয়া, জিরা ইত্যাদি মসলা, পরিষ্কার পরিচ্ছন্ন শুকানোর ব্যবস্থা এবং ছোট গ্রেন্ডার বা পেশন যন্ত্র কিনে এই ব্যবসা শুরু করতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্নভাবে মসলা তৈরীর কাজ করলে এর মান অনেক ভালো থাকে এবং ক্রেতার চাহিদাও অনেক বাড়ে।

এই ব্যবসার সফলতার মূল ভিত্তি হল বিশুদ্ধতা ও স্বাদ। বর্তমানে অনেক মানুষ ভেজাল মুক্ত ঘরোয়া মসলার দিকে ঝুঁকছেন যার ফলে এই পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। শুরুতে পরিচিত মানুষ, আত্মীয়, প্রতিবেশীদের কাছে বিক্রি করে এই ব্যবসা শুরু করতে পারেন। আপনার মসলার মান যদি ভাল হয় এবং ক্রেতার সাথে যদি সুসম্পর্ক বজায় রাখেন তাহলে নিয়মিত তারা  আপনার কাছে মসলার  অর্ডার দিবে এবং  মুখে মুখে এর প্রচারও অনেক বাড়বে।

শেষ কথাঃ ৫০০০ টাকায় কি ব্যবসা করা যায়

৫০০০ টাকায় কি ব্যবসা করা যায় এমন কয়েকটি ব্যবসার কথা এই আর্টিকেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ৫ হাজার টাকার মত অল্প পুঁজি থাকলেও সঠিক পরিকল্পনা, ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে সফল একটি ব্যবসা গড়ে তোলা একেবারে সম্ভব। এ পোস্টে উল্লেখ্য কয়েকটি ব্যবসার আইডিয়া এমনভাবে বাছাই করা হয়েছে যেগুলো ঘরে বসে বা অল্প জায়গায় শুরু করতে পারেন এবং এর ঝুকিও তুলনামূলক অনেক কম। শুরুতে এই ব্যবসা গুলো ছোট আকারে বা ছোট পরিসরে শুরু করে ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করায় সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত।

আমার মতে, ৫ হাজার  টাকার ব্যবসার সফলতার জন্য শুধু টাকা নয় সময় দেওয়া, নিয়মিত কাজ এবং কাস্টমারের সন্তুষ্টিকে গুরুত্ব দেওয়া খুব জরুরী। অনেক ক্ষেত্রেই দেখা যায়, প্রথমদিকে এই ব্যবসা গুলোর আয় কম হলেও ধৈর্য ধরে কাজ চালিয়ে গেলে একসময় এখান থেকে ভালো পরিমাণের আয় হয়।সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজের সামর্থ্য ও আগ্রহ অনুযায়ী আপনার ব্যবসা বেছে নেওয়া উচিত। যে কাজে আপনার আগ্রহ বেশি থাকে সে কাজ দীর্ঘদিন ধরে করা যায় এবং এখান থেকে সফলতার সম্ভাবনাও অনেক বেশি থাকে।











এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিফা আরএফএন এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mst.Shahina Akter
Mst. Shahina Akter
আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং রিফা আরএফএন এর এডমিন। আমি রিফা আরএফএন ওয়েবসাইটে অনলাইন ইনকাম, তথ্য, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি।।