ডায়বেটিস হলে কি কি খাওয়া যাবে না

ডায়বেটিস হলে কি কি খাওয়া যাবে না আমরা কিন্তু অনেকেই জানিনা। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যেখানে রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ডায়াবেটিস রোগে শুধু ওষুধ খেলে যথেষ্ট নয়,  প্রতিদিন কি খাবার খাবেন আর কি খাবার খাবেন না সেই বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি।

ডায়বেটিস-হলে-কি-কি-খাওয়া-যাবে- না

ডায়াবেটিস রোগীদের কি কি খাবার থেকে সতর্ক থাকা উচিত আজকের এই আর্টিকেলের মাধ্যমে  তুলে ধরেছি। ডায়াবেটিস হলে কোন কোন খাবারে প্রতি সতর্ক থাকা উচিত তা অবশ্যই আমাদের জানা উচিত।  ডায়াবেটিস রোগীদের খাবারের বিষয়ে জানতে হলে আমার এই ব্লগ পোস্টটি ভালোভাবে পড়ে নিবেন।

সূচিপত্রঃ ডায়বেটিস হলে কি কি খাওয়া যাবে না

ডায়বেটিস হলে কি কি খাওয়া যাবে না

ডায়বেটিস হলে কি কি খাওয়া যাবে না আজকে এই আর্টিকেলে আলোচনা করেছি। ডায়াবেটিস হলে যেসব খাবার এড়িয়ে চলা উচিত সেগুলো হলো চিনিযুক্ত খাবার। সাদা চিনি, গুড়, মধু মিষ্টি চা কফি,  চিনি যুক্তখাবার যে কোন খাবার রক্তের শর্করা মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। ডায়াবেটিস রোগীরা এইসব খাবার নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ক্ষতিকর খাবার। এসব খাবার খাওয়ার খাওয়ার পর ডায়াবেটিস রোগীদের শরীরে অল্প সময়ের মধ্যে রক্তের সুগার বেড়ে যায় যা শরীরের জন্য অনেক ঝুঁকিপূর্ণ।

ডায়াবেটিস হলে কি কি খাওয়া যাবেনা এর মধ্যে রয়েছে সাদা ভাত। সাদা ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে যা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ক্ষতিকর। ডায়াবেটিস রোগীরা সাদা ভাতের পরিবর্তে লাল চালের ভাত খেতে পারেন। এছাড়াও সাদা আটা পরিহার করা উচিত। সাদা আটার পরিবর্তে লাল আটার রুটি ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী। ডায়াবেটিস একটি মারাত্মক রোগ কিন্তু সঠিক ভাবে বা সচেতনভাবে খাদ্য গ্রহণ করলে এবং নিয়মিত শরীর চর্চা করলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যেসব খাবারের কার্বোহাইড্রেট এর মাত্রা বেশি রয়েছে সেসব খাবার এড়িয়ে চলা উচিত।

আরও পড়ুনঃ মেয়েদের ঘরে বসে আয় করার উপায়

চিনি ও চিনি যুক্ত খাবার

ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর উপাদান হলো চিনি। চিনি ডায়াবেটিস রোগীদের রক্তে সরাসরি  গ্লুকোজের মাত্রা  বাড়িয়ে দেয় যার ফলে শরীরে ইনসুলিন ঠিকভাবে কাজ করতে পারে না। একজন ডায়াবেটিস রোগী যদি নিয়মিত চিনি গ্রহণ করেন তাহলে তার রক্তের শর্করা মাত্রা খুব দ্রুত বেড়ে যায় এবং তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তাই ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা থেকে চিনি বাদ দেওয়া অত্যন্ত জরুরী।

আমাদের প্রতিদিনের খাবারের সাথে চিনি যুক্ত থাকে। চা, কফি, শরবত, লাচ্ছি, মিষ্টি, পানীয় এমন কি অনেক সময় রান্নার মাঝেও অজান্তে চিনি ব্যবহার হয়ে থাকে। ডায়বেটিস রোগীরা এসব খাবার খেলে শরীরের অতিরিক্ত গ্লুকোজ এর মাত্রা বেড়ে যায় যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে ডায়াবেটিস রোগীরা যদি খালি পেটে চিনি বা চিনিযুক্ত খাবার খায় তাহলে তাদের রক্তের সুগার হঠাৎ অনেকটা বেড়ে যেতে পারে।

শুধু সাদা চিনি নয়, গুড়,, মধু, সিরাপ, কোন সিরাপ ও বিভিন্ন কৃত্রিম মিষ্টি ও ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। অনেক ডায়াবেটিস রোগীরা মনে করেন গুড় বা মধু প্রাকৃতিক হওয়ায  এগুলো নিরাপদ কিন্তু বাস্তবে এগুলোতে রক্তে শর্করার মাত্রা দ্বিগুণ বাড়িয়ে দেয়।  তাই ডায়াবেটিস রোগীদের এসব খাওয়া উচিত নয়। শুধু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে নয় একজন সুস্থ ও স্বাভাবিক মানুষের জন্য চিনি খাওয়া  শরীরের জন্য অনেক ক্ষতিকর। তাই সুস্থ থাকতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে চিনি বা চিনিযুক্ত খাবার অবশ্যই পরিহার করতে হবে।

মিষ্টি ও মিষ্টান্ন খাবার

মিষ্টি ও মিষ্টান্ন খাবার ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ খাবারের মধ্যে অন্যতম একটি। আমাদের দেশে রসগোল্লা, সন্দেশ, চমচম, পায়েস, জিলাপি, বরফি, কেক ইত্যাদি মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি খুবই জনপ্রিয়। এসব খাবারের প্রচুর পরিমাণে চিনি, দুধের ঘন অংশ ও পরিশোধিত কার্বোহাইড্রেট থাকে যা খাওয়ার সঙ্গে সঙ্গেই ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা মাত্রা বাড়িয়ে দেয়। ডায়াবেটিস রোগীদের শরীর এই অতিরিক্ত চিনি সহজে সামলাতে পারে না ফলে সুগার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

আমাদের দেশে বিয়ে বাড়িতে, পারিবারিক অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠানে ও মিষ্টি খাওয়ার প্রবণতা বেশি দেখা যায়। অনেক সময় সামাজিক চাপে পড়ে ডায়াবেটিস রোগীরাও মিষ্টি খেয়ে ফেলেন যা পরে শরীরের জন্য অনেক বড় সমস্যা কারণ হয়ে দাঁড়ায়। ডায়াবেটিস রোগীরা নিয়মিত মিষ্টি খেলে শুধু রক্তের শর্করা বাড়ে না বরং শরীরে ওজন দ্রুত বৃদ্ধি পায়। মিষ্টি ও মিষ্টান্ন  খাবার খেলে শুধু ডায়াবেটিস রোগীদের শরীরে ইনসুলিন বাড়ে না বরং উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা ও চোখের ক্ষতির ঝুঁকিও অনেক বেড়ে যায়। তাই ডায়াবেটিস রোগীদের অবশ্যই মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত।

সাদা ভাত

সাদা ভাত ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ক্ষতিকর, কারণ সাদা ভাতে কার্বোহাইড্রেট বেশি এবং আঁশ কম থাকে। এই কারণে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সাদা ভাত দ্রুত হজম হয়ে রক্তের শর্করা মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয়। ডায়াবেটিস রোগীর শরীর এই সুগার সহজে নিয়ন্ত্রণ করতে পারে না। ডায়াবেটিস রোগীরা নিয়মিত বা বেশি পরিমাণে সাদা ভাত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

ডায়বেটিস-হলে-কি-কি-খাওয়া-যাবে- না

ডায়াবেটিস রোগীদের বিশেষ করে দুপুর ও রাতের খাবারের পেট ভরে ভাত খাওয়া সুগারের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। এছাড়া সাদা ভাত বেশি খেলে ডায়াবেটিস রোগীদের ওজন বাড়ে যা ইনসুলিনের কার্যকারিতা অনেক কমিয়ে দেয়। তাই ডায়াবেটিস রোগীদের উচিত সাদা ভাতের পরিমাণ কমিয়ে আনা এবং খাবার গ্রহণে সচেতন থাকা। ডায়াবেটিস রোগীরা যদি সঠিক খাদ্যাভ্যাস মেনে চলে তাহলে রক্তে শর্করা নিয়ন্ত্রণ রাখা সহজ হয়।

সাদা আটা ও ময়দা দিয়ে তৈরি খাবার

তৈরি খাবারের আশ বা ফাইবারের পরিমাণে খুব কম থাকে, কিন্তু কার্বোহাইড্রেট বেশি থাকে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ক্ষতিকর। এ ধরনের খাবার খাওয়ার পর তা খুব দ্রুত হজম হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। স্বাভাবিকভাবে বেড়ে যায়। ডায়াবেটিস রোগীদের শরীর সুস্থ রাখার জন্য অবশ্যই খাবারের দিকে নজর দিতে হবে। 

পরোটা, রুটি, পাউরুটি, কেক বিস্কুট ও অন্যান্য ময়দা দিয়ে তৈরি খাবার নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। এসব খাবার ডায়াবেটিস রোগীদের শরীরের ওজন বাড়াতেও সাহায্য করে যা ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়। তাই ডায়াবেটিস রোগীদের উচিত এসব খাবার যতটা সম্ভব কম খাওয়া এবং এড়িয়ে চলা। শুধু ডায়াবেটিস রোগীরাই নয় একজন সুস্থ স্বাভাবিক মানুষেরও খাবারের প্রতি সচেতন হওয়া উচিত।

আরও পড়ুনঃ ঘোলা ছবি ক্লিয়ার করার ওয়েবসাইট

সফট ড্রিংকস ও মিষ্টি পানীয়

সফট ড্রিংকস ও মিষ্টি পানীয় ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ক্ষতিকর। কোকাকোলা, সোডা, এনার্জি ড্রিংক ও ফ্লেভারযুক্ত পানীয় এবং প্যাকেটজাত ফলের রসে প্রচুর পরিমাণে চিনে থাকে। এসব পানীয় পান করার পর অল্প সময়ের মধ্যে ডায়াবেটিস রোগীদের শরীরে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায়। ডায়াবেটিস রোগীদের শরীরে এই অতিরিক্ত চিনি সামলাতে পারে না ফলের সুগার লেভেল নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

অনেকেই মনে করেন ফলের জুস স্বাস্থ্যকর, কিন্তু বাস্তবে প্যাকেট জাতীয় জুসে প্রাকৃতিক চিনির পাশাপাশি অতিরিক্ত চিনি মেশানো থাকে। এমনকি ঘরের তৈরি শরবত বা লাচ্চিতেও চিনি থাকায় তা ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ নয়। সফট ড্রিংকস ও মিষ্টি পানীয় নিয়মিত গ্রহণ করলে ডায়াবেটিসের রোগীদের হৃদরোগ, উচ্চরক্তচাপ ও কিডনি সমস্যার ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের অবশ্যই সফট ড্রিংকস বা মিষ্টি পানীয় পান করা থেকে এড়িয়ে চলতে হবে।

ভাজাপোড়া খাবার

ডায়বেটিস হলে কি কি খাওয়া যাবে না তার মধ্যে ভাজাপোড়া খাবার ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। সমচা, সিঙ্গারা, পাকোড়া, চপ ফ্রেন্স ফ্রাই সহ বিভিন্ন ভাজা খাবারে প্রচুর তেলও চর্বি থাকে যা ডায়াবেটিস রোগীর শরীরের জন্য অনেক ক্ষতিকর। এসব ভাজাপোড়া খাবার খেলে ডায়াবেটিস রোগীদের শরীরে ক্যালরির পরিমান হঠাৎ বেড়ে যায়, যার ফলে রক্তের শর্করা নিয়ন্ত্রণকে ব্যাহত করে। ডায়াবেটিস রোগীদের শরীরঅতিরিক্ত তেল ও কার্বোহাইডেট সামলাতে পারে না।

 ভাজাপোড়া খাবার নিয়মিত খেলে ডায়াবেটিস রোগীদের শরীরের ওজন দ্রুত বেড়ে যায়। ফলে ডায়াবেটিস রোগীদের শরীরে ইনসুলিন ঠিকভাবে কাজ করতে পারেনা। এর কারণে ডায়াবেটিস রোগীর শরীরের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এ ধরনের খাবার শুধু ডায়াবেটিস নয়, হৃদরোগ উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল বৃদ্ধির কারণ হতে পারে। দীর্ঘদিন ভাজাপোড়া খাবার খেলে হজমের সমস্যা ও শরীর দুর্বল হয়ে পড়তে পারে।  তাই ডায়াবেটিস রোগীদের উচিত ভাজাপোড়া খাবার এড়িয়ে চলা এবং স্বাস্থ্যকর খাবারের দিকে নজর দেওয়া।

 ফাস্টফুড খাবার

ফাস্টফুড খাবার ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর খাবার। বার্গার, পিজ্জা, , ফ্রাইড চিকেন, নুডুলস,  স্যান্ডউইচ বিভিন্ন ফাস্ট ফুড খাবারে অতিরিক্ত চর্বি, লবণ ও  কার্বোহাইড্রেট থাকে যা ডায়াবেটিস রোগীদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এসব খাবার খেলে ডায়াবেটিস রোগীদের শরীরে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। ফাস্টফুড খাবার সাধারণত খুব কম আঁশ যুক্ত খাবার হওয়ায় এগুলো হজম হতে দেরি করে এবং শরীরের চর্বি জমাতে সাহায্য করে।

 নিয়মিত ফাস্টফুড খাবার খেলে শরীরের ওজন দ্রুত বাড়ে যা ডায়াবেটিস রোগীদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বারিয়ে দেয়। এর ফলে ডায়াবেটিস রোগীর শরীরে রক্তের সুগারের মাত্রা দীর্ঘ সময় ধরে বেশি থাকে যা ডায়াবেটিস রোগীদের জন্য আরো ক্ষতিকর। দীর্ঘদিন ফাস্টফুট খাবার খেলে ডায়াবেটিস রোগীদের কিডনি সমস্যা, হজম জনিত সমস্যা সহ শরীরে নানা জটিল রোগ দেখা দিতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের অবশ্যই ফাস্টফুড খাবার এড়িয়ে চলা উচিত।

মিষ্টি ফল

ফল সাধারণভাবে স্বাস্থ্যকর হলেও ডায়াবেটিস রোগীদের জন্য সকল ফল একরকম নিরাপদ নয়। কিছু ফলে প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি থাকে, যেগুলোকে মিষ্টি ফল বলা হয়। আম, কলা, কাঁঠাল, লিচু পেঁপে পাকা অবস্থায় প্রাকৃতিক শর্করা বেশি থাকায় এগুলো ফল খেলে ডায়াবেটিস রোগীদের শরীরে রক্তের সুগারের মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। ডায়াবেটিস রোগীর শরীরে এই অতিরিক্ত শর্করা সহজে নিয়ন্ত্রণ করতে পারে না।

ডায়বেটিস-হলে-কি-কি-খাওয়া-যাবে- না

অনেকে মনে করেন, যেহেতু ফল প্রাকৃতিক তাই যত ইচ্ছা ততই খাওয়া যায়। কিন্তু বাস্তবে মিষ্টি ফল বেশি পরিমাণে খেলে তা চিনির মতোই রক্তে শর্করার উপর প্রভাব ফেলে। বিশেষ করে একসাথে বেশি ফল খাওয়া বা ফলের রস পান করলে ডায়াবেটিস রোগীদের শরীরে সুগার লেভেল আরো দ্রুত বেড়ে যেতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ফল খাওয়ার সময় পরিমাণ ও সময় দুটোই খুবই গুরুত্বপূর্ণ। তবে ডায়াবেটিস রোগীরা মিষ্টি ফল পরিমাণে কম খেয়ে টক জাতীয় ফল বেশি খেতে পারেন। টক জাতীয় ফল ডায়াবেটিস রোগীর শরীরের জন্য খুবই উপকারী।

পূর্ণ চর্বিযুক্ত দুধ ও দুগ্ধজাত খাবার

পূর্ণ চর্বিযুক্ত দুধ ও দুগ্ধ জাত খাবার ডায়াবেটিস রোগীদের জন্য খুব একটা স্বাস্থ্যকর খাবার নয়। ফুল ক্রিম দুধ, মাখন, ঘি, চিজ ও ক্রিমের চর্বির পরিমাণ অনেক বেশি থাকে যা ডায়াবেটিস রোগীর জন্য অনেকটা ক্ষতিকর। এসব খাবারে অতিরিক্ত চর্বি ডায়াবেটিস রোগীর শরীরে ইনসুলিনের কার্যকর ক্ষমতা কমিয়ে দেয়, যার ফলে ডায়াবেটিস রোগীর রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

নিয়মিত পূর্ণ চর্বিযুক্ত ও দুগ্ধজাত খাবার খেলে ডায়াবেটিস রোগীদের শরীরের ওজন দ্রুত বাড়ার  সম্ভাবনা থাকে। অতিরিক্ত ওজন ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়, যা ডায়াবেটিসের অবস্থা আরো খারাপ করে তোলে। বিশেষ করে ঘি মাখন দিয়ে রান্না করা খাবার খেলে শরীরে অতিরিক্ত চর্বি জমাতে থাকে এবং রক্তের সুগার স্থিতিশীল কঠিন হয়। তাই ডায়াবেটিস রোগীদের শরীর সুস্থ রাখার জন্য পূর্ণ চর্বিযুক্ত খাবার ও দুগ্ধজাত খাবার এড়িয়ে চলা উচিত।

অতিরিক্ত লবণযুক্ত খাবার

অতিরিক্ত লবণযুক্ত খাবার ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। আচার, চিপস, প্যাকেটজাত স্ন্যাকস,  ফার্স্টফুড , প্রক্রিয়াজাত খাবার এবং দোকানের তৈরি অনেক খাবারে লবণের পরিমাণ খুব বেশি পরিমাণে থাকে। ডায়াবেটিস রোগীরা এসব খাবার নিয়মিত খেলে শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে, যা ডায়াবেটিস রোগীদের কিডনি সমস্যা সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে ।

ডায়াবেটিস থাকলে কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে, আর বেশি লবণ খেলে সেই চাপ আরো বেড়ে যায়। এর ফলে কিডনি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া অতিরিক্ত লবণ শরীরে পানি ধরে রাখে, যার কারণে পা মুখ ফোলা, ক্লান্তি ও অস্বস্তি অনুভূত হতে পারে। অনেকে বুঝতে পারেন না যে, ঘরের রান্নাতেও লবণ বেশি হলে তা ক্ষতিকর হতে পারে। শুধু আলাদা করে লবণ খাওয়া নয় বরং নিয়মিত অতিরিক্ত লবণযুক্ত খাবার খেলেও স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতির কারণ হতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের অবশ্যই লবণযুক্ত খাবার এড়িয়ে চলায় উচিত।

আরও পড়ুনঃ চুলকানিতে নিম পাতা ব্যবহারের সঠিক  উপায়

শেষ কথাঃ  ডায়বেটিস হলে কি কি খাওয়া যাবে না

 ডায়বেটিস হলে কি কি খাওয়া যাবে নামধ্যে বেশ কয়েকটি খাবারের কথা উপরে বিস্তারিত আলোচনা করেছি। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সঠিক জীবনযাপন ও সঠিকভাবে খাবার গ্রহণ করলে এটি নিয়ন্ত্রণ রাখা সম্ভব। ডায়াবেটিস রোগীর শরীরের জন্য কোন খাবার উপকারী আর কোন খাবার উপকারী নয় এ বিষয়ে সচেতন থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। বিশেষ করে চিনি, মিষ্টি, সাদা ভাত, ভাজাপোড়া, ফাস্টফুড ও অতিরিক্ত লবণযুক্ত খাবার নিয়ন্ত্রণে রাখলে ডায়াবেটিসের মাত্রা  অনেকটাই নিয়ন্ত্রণ রাখা সম্ভব।

আমার মতে, ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্য খাবারের উপর বেশি গুরুত্ব দিতে হবে। কারণ ডায়াবেটিস রোগীর খাবার নিয়ন্ত্রণ করতে পারলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সঠিক খাবার গ্রহণ ও নিয়মিত শরীর চর্চা করলে ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পাওয়া  অসম্ভব কিছু নয়। আমার এই পোষ্ট পড়ে যদি আপনার উপকার বলে মনে হয় তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন, যা আমাকে আগামীতে আরো পোস্ট লেখার জন্য অনুপ্রাণিত করবে।





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিফা আরএফএন এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mst.Shahina Akter
Mst. Shahina Akter
আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং রিফা আরএফএন এর এডমিন। আমি রিফা আরএফএন ওয়েবসাইটে অনলাইন ইনকাম, তথ্য, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি।।