গর্ভাবস্থায় বিটরুট খাওয়ার উপকারিতা - বিটরুটের উপকারিতা ও অপকারিতা

গর্ভাবস্থায় বিটরুট খাওয়ার উপকারিতা সম্পর্কে আজকের এই আর্টিকেলে আলোচনা করেছি। গর্ভাবস্থায় একজন নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সময় গুলোর মধ্যে এটি একটি। এই সময়ে গর্ভবতী মায়েদের শরীরে অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয়।বিটরুট খাওয়ার মাধ্যমে প্রয়োজনীয় পুষ্টি ঘাটতি পূরণ করা সম্ভব।
গর্ভাবস্থায়-বিটরুট-খাওয়ার-উপকারিতা - বিটরুটের-উপকারিতা-ও-অপকারিতা
আপনারা যারা বিটরুটের  উপকারিতা সম্পর্কে জানতে চান তারা আমার  এই  পোষ্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিবেন। একজন গর্ভবতী মায়েদের জন্য বিটরুট কত উপকারী এটা অবশ্যই জানা দরকার। তো চলুন কথা না বাড়িয়ে বিটরুটের  উপকারিতা সম্পর্কে জেনে নিই।

সূচিপত্রঃ গর্ভাবস্থায় বিটরুট খাওয়ার উপকারিতা

গর্ভাবস্থায় বিটরুট খাওয়ার উপকারিতা

গর্ভাবস্থায় বিটরুট খাওয়ার উপকারিতা আমরা কম বেশি সকলেই জানি। একজন গর্ভবতী নারীর শরীরে অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয়। গর্ভবতী সময়ে বিটরুট একটি অত্যন্ত উপকারী সবজি, কারণ এতে রয়েছে ফলিক এসিড, আয়রন, ফাইবার ও বিভিন্ন ভিটামিন। গর্ভাবস্থায় নিয়মিত ও সঠিক পরিমাণে বিটরুট খেলে মা ও গর্ভস্থ শিশুর জন্য প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি পূরণ হয়। ফলিক এসিড গর্ভস্থ শিশুর মস্তিষ্ক গঠনে সহায়তা করে। বিশেষ করে গর্ব অবস্থায় প্রথম দিকে বিদ্যুটে থাকা ফলিক এসিড শিশুর জন্মগত ত্রুটি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গর্ভবতী মায়েদের শরীরে রক্তস্বল্পতা একটি সাধারণ সমস্যা। এই সমস্যা দূর করনে বিটরুটে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সহায়তা করে এবং গর্ভবতী মায়েদের দুর্বলতা, মাথা ঘোরা ও শারীরিক ক্লান্তি অনেকটাই কমিয়ে আনে। বিটরুটে  প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি হজম শক্তিও বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

 গর্ভবতী মায়েদের গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে যেসব হজমের সমস্যা দেখা দেয় বিটরুট তা অনেকটাই কমাতে সাহায্য করে। এছাড়া বিটরুটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি গর্ভবতী মায়েদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে মা সহজে অসুস্থ হন না এবং শরীর সুস্থ থাকে। সব মিলিয়ে বলা যায়, একজন গর্ভবতী মায়ের শরীর সুস্থ রাখার জন্য বিটরুট খাওয়া খুবই উপকারী।

বিটরুট কি? বিটরুটের পুষ্টিগুণ

বিটরুট একটি জনপ্রিয় মুলাজাত সবজি যার রং সাধারণত লাল বা গারবেগুনি রঙের হয়ে থাকে। এটি কাঁচা সেদ্ধ , সালাদ, ভাজি কিংবা জুস বিভিন্নভাবে খাওয়া যায়। হালকা মিষ্টি হওয়ায় অনেকেই সহজে এটি খেতে পারেন। বিটরুট শুধু দেখতে সুন্দর নয় এটি পুষ্টিগুণেও ভরপুর। বিটরুটে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট যা মানুষের শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। বিশেষ করে গর্ভাবস্থায় বিটরুট একটি প্রাকৃতিক ভিটামিনের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিটরুটে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড। যা গর্ভাবস্থায় শিশু মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সঠিক বিকাশে সহায়তা করে। গর্ভাবস্থার শুরুতে এই ভিটামিনের ঘাটতি হলে শিশুর জন্মগত ত্রুটির ঝুঁকি বেড়ে যেতে পারে। এছাড়াও বিটরুটে  থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। বিটরুটে রয়েছে পটাশিয়াম ও ম্যাগো সিয়াম যা স্নায়ুতন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। বিটরুট একটি সহজলভ্য কিন্তু অনেক পুষ্টিকর সবজি। সঠিক মাত্রায় ও সঠিক পরিমাণে খেলে গর্ভ অবস্থায় মা ও গর্ভস্থ শিশুর সুস্থতা বজায় রাখাতে সাহায্য করে।

ফলিক এসিড ঘাটতি পূরণে বিটরুট

ফলিক এসিড গর্ভাবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন যা মূলত ভিটামিন বি কমপ্লেক্সের অংশ। গর্ভাবস্থায় শিশুর মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র ও মেরুদন্ডের সঠিক গঠনে বিটরুট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে গর্ভাবস্থায় প্রথম তিন মাস পর্যন্ত শিশু সুস্থ বিকাশের জন্য অপরিহার্য। বিটরুটে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে বলে চিকিৎসকরা গর্ভাবস্থাযর শুরু থেকেই এটি খাওয়ার পরামর্শ দেন।

এছাড়া অন্যান্য ভিটামিন ও মিনারেলের সঙ্গে ফোলিক অ্যাসিড রক্তকণিকা তৈরিতে সহায়তা করে। এতে মায়ের শরীরের রক্তস্বল্পতা  অনেক কমে এবং গর্ভস্থ শিশুও পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পায়।ফোলিক অ্যাসিড  শুধু শিশুর জন্য নয়, মায়ের স্বাস্থ্যের জন্যও অনেক গুরুত্বপূর্ণ। একজন গর্ভবতী মায়ের গর্ভ অবস্থার সময় শরীরে অতিরিক্ত চাপ সামলাতে হয়। নিয়মিত বিটরুট খেলে মা নিজেকে তুলনামূলকভাবে সুস্থ ও শক্তিশালী অনুভব করে।

রক্তস্বল্পতা প্রতিরোধে বিটরুটের ভূমিকা

রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া গর্ভাবস্থায় একটি খুবই সাধারণ সমস্যা। গর্ভবতী মায়ের শরীরের রক্তের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যায় যার ফলে পর্যাপ্ত আয়রনের অভাব দেখা দিতে পারে। যার কারণে গর্ভবতী মায়েদের মাথা ঘোরা শ্বাস নিতে কষ্ট হয় এবং অতিরিক্ত ক্লান্তির মত সমস্যা দেখা দেয়। গর্ভাবস্থায় রক্তস্বল্পতা হলে শুধু মায়ের জন্য ক্ষতি নয় গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে। তাই গর্ভাবস্থায় রক্তস্বল্পতা প্রতিরোধ করা অত্যন্ত জরুরী।
গর্ভাবস্থায়-বিটরুট-খাওয়ার-উপকারিতা - বিটরুটের-উপকারিতা-ও-অপকারিতা
বিটরুটে থাকা আয়রন রক্তস্বল্পতা  প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিটরুট নিয়মিত খেলে শরীরে আয়রনের যোগান বাড়ে এবং হিমোগ্লোবিন তৈরি করতে সহায়তা করে। ভিটামিন আয়রনের সঙ্গে একসাথে কাজ করে নতুন রক্ত কণিকা তৈরি করতে সাহায্য করে। নিয়মিত ও পরিমিত মাত্রায় বিটরুট খেলে মায়ের শরীরের ক্লান্তি ও কর্মক্ষমতা বাড়ে এবং সারা দিনে শক্তি অনুভূত হয়। যারা গর্ভাবস্থায় সহজে দুর্বল হয়ে পড়েন তাদের জন্য বিটরুট প্রাকৃতিক শক্তিবর্ধক খাবার হিসেবে কাজ করে।

হজম শক্তি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে বিটরুট

গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে অনেক নারীর হজম শক্তি দুর্বল হয়ে পড়ে। এ সময় খাবার ঠিকমতো হজম না হওয়া, পেট ভার লাগা, গ্যাস হওয়া ও অস্বস্তির মতো সমস্যা খুবই সাধারণ। এসব সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে গর্ভবতী মায়ের দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে। এছাড়া গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি পরিচিত সমস্যা।গর্ভাবস্থায় জরায়ু বড় হওয়ার ফলে অন্তের ওপর চাপ পড়ে এবং হরমোন জনিত কারণে অন্ত্রের গতি ধীর হয়ে যায়। এর কারণে মলত্যাগে অনেক কষ্ট হয় এবং পেটে অস্বস্তি তৈরি হয় যা অনেক গর্ভবতী নারীর জন্য খুবই কষ্টকর হয়ে ওঠে।

বিটরুটে থাকা প্রচুর ক্যালরি ও ফাইবার হজম শক্তি বাড়াতে সাহায্য করে। নিয়মিত বিটরুট খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেকটাই কমে এবং মল নরম করে সহজে বের করতে সাহায্য করে। নিয়মিত ও পরিমিত মাত্রায় বিটরুট খেলে পেট পরিষ্কার থাকে, হজম শক্তি বাড়ে এবং শরীর হালকা অনুভূত হয়। তবে অতিরিক্ত বিটরুট খেলে গ্যাস ও ডায়রিয়া হতে পারে। তাই বিটরুট খাওয়ার সময় পরিমাণের দিকে অবশ্যই নজর দিবেন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিটরুট

গর্ভাবস্থায় একজন নারী শরীরে হরমোনগত পরিবর্তনের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও কিছুটা দুর্বল হয়ে পড়ে। এ সময়ে সামান্য সর্দি কাশি, জ্বর বা সংক্রমণ সহজে গর্ভবতী নারীর শরীরের প্রভাব ফেলতে পারে। তাই গর্ভাবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখা অত্যন্ত জরুরী। বিটরুটে থাকা প্রচুর এন্টিঅক্সিডেন্ট গর্ভবতী নারীর শরীরে ভেতর থেকে সুরক্ষা দেয়। একজন গর্ভবতী নারী নিয়মিত বিটরুট খেলে শরীরের কোষগুলো সুস্থ থাকে।

এছাড়া বিটরুটে থাকা ভিটামিন সি গর্ভবতী নারীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন সি গর্ভবতী নারীর শরীরকে সংক্রমনের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং শ্বেত রক্তকণিকা কার্যকারিতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। একজন গর্ভবতী নারী যদি নিয়মিত  ও পরিমান মত বিটরুট খান তাহলে  গর্ভাবস্থায় সাধারণ অসুখ-বিসুখ থেকে নিজেকে অনেকটাই সুরক্ষিত রাখা সম্ভব হয়। তবে অতিরিক্ত বিটরুট খাওয়ার পরিবর্তে সঠিক পরিমাণে গ্রহণ করা উচিত।

গর্ভাবস্থায় রক্তচাপ নিয়ন্ত্রণে বিটরুট

গর্ভাবস্থায় অনেক নারীর রক্তচাপের পরিবর্তন দেখা দেয়। কারো ক্ষেত্রে রক্তচাপ স্বাভাবিক এর চেয়ে বেড়ে যায়, আবার কারো ক্ষেত্রে হঠাৎ কমে যেতে পারে। বিশেষ করে উচ্চ রক্তচাপ গর্ভাবস্থায় একটি ঝুঁকিপূর্ণ অবস্থা যা মা ও গর্ভস্থ শিশুর উভয়ের জন্যই ক্ষতিকর হতে পারে। তাই গর্ভাবস্থায় রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা অনেক জরুরী। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিদ্যুৎ একটি প্রাকৃতিক ও কার্যকারী খাবার হিসেবে পরিচিত। বিটরুটের রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রেট, যা গর্ভবতীর শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়। এছাড়া বিটরুটের ভিতরের থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গর্ভাবস্থার রক্তচাপ স্বাভাবিক থাকলে গর্ভস্থ শিশুর কাছে পর্যাপ্ত রক্ত অক্সিজেন পৌঁছায়। এতে শিশুর বৃদ্ধি ও বিকাশ স্বাভাবিকভাবে হয় এবং জটিলতার সম্মুখীন হয় না। এদিক দিয়েও বিটরুট অনেক উপকারী খাদ্য। তবে যাদের রক্ত চাপ স্বাভাবিকের তুলনায় খুব কম থাকে তাদের ক্ষেত্রে অতিরিক্ত বিটরুট খাওয়া উপযুক্ত নাও হতে পারে। তাই গর্ভাবস্থায়  নিয়মিত বিটরুট খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া নিরাপদ। সঠিক পরিমাণে বিটরুট খেলে গর্ভবস্থায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় এবং মা ও শিশুর  সুস্থতা বজায় থাকে।

গর্ভস্থ শিশুর বিকাশে বিটরুটের ভূমিকা

গর্ভাবস্থায় গর্ভস্থ শিশুর সঠিক শারীরিক ও মানসিক বিকাশ সম্পূর্ণভাবে মায়ের পুষ্টিগুণের উপর নির্ভরশীল। গর্ভকালীন সময়ে মায়ের শরীরে যে খাবারগুলো যায়, সেই খাবারগুলোর পুষ্টিগুণ সরাসরি শিশুর বৃদ্ধিতে প্রভাব ফেলে। তাই গর্ভাবস্থায় সঠিক ও পুষ্টিকর খাবার নির্বাচন করা অত্যন্ত জরুরী। বিটরুটে থাকা ফলিক এসিড গর্ভস্থ শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটাতে বিশেষ ভূমিকা রাখে। বিটরুট শিশুর নিউরাল টিউব সঠিকভাবে গঠনের সহায়তা করে, যা পরবর্তীতে শিশুর মস্তিষ্ক ও মেরুদন্ডের ভিত্তি করে।

 গর্ভাবস্থার শুরুর দিকে ফলিক এসিড গর্ভবতীর শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকলে জন্মগত শিশুর ত্রুটির ঝুঁকি অনেকটাই কম থাকে। বিটরুটে রয়েছে প্রচুর পরিমাণের আয়রন যা গর্ভস্থ শিশুর জন্য অনেক উপকারী। আয়রন শিশুর শরীরে রক্ত তৈরি করতে সাহায্য করে এবং অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে। বিটরুটেথাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম শিশুর ড় হাড়, বা ও পেশীর গঠনে সাহায্য করে। এছাড়া বিটরুটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন গর্ভস্থ শিশুর কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। সুতরাং বলা যায় গর্ভস্থ শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ ঘটাতে প্রাকৃতিক পুষ্টিকর খাবার বিটরুট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিটরুট খাওয়ার অপকারিতা

বিটরুট একটি অত্যন্ত পুষ্টিকর খাবার হলেও সব খাবারের মতো এর কিছু সম্ভাব্য অপকারিতা রয়েছে। বিশেষ করে গর্ব অবস্থায় যেকোনো খাবার বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়।। যেকোনো খাবার অতিরিক্ত খেলে শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা সম্পর্ক সচেতন থাকা জরুরী। বেশি খাবার খেলে অনেকের ক্ষেত্রে প্রস্রাব ও মলের রং গোলাপি হয়ে যেতে পারে। এ অবস্থায় অনেক  গর্ভবতী নারীরা ভয় পেয়ে যান এবং মানসিক চাপ অনুভব করেন। তবে এটি সাধারণত ক্ষতিকর নয়।
গর্ভাবস্থায়-বিটরুট-খাওয়ার-উপকারিতা - বিটরুটের-উপকারিতা-ও-অপকারিতা
যাদের আগে থেকেই কিডনির সমস্যা রয়েছে বা কিডনিতে পাথরের সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে নিয়মিত বা অতিরিক্তবিটরুট খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। এরকম সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে বিটরুটট খাওয়া উচিত। বিটরুট বেশি পরিমাণে খেলে পেট ফাঁপা, গ্যাসটিক, অস্বস্তি দেখা দিতে পারে। বিটরুটের ফাইবারে পরিমাণ বেশি থাকায় অনেক সময় ভালো হজম হয় না এ কারণে এই সমস্যা তৈরি হতে পারে।

গর্ভাবস্থায় কতটুকু বিটরুট খাওয়া নিরাপদ

গর্ভাবস্থায় বিটরুট খাওয়ার উপকারিতা আমাদের অনেকের জানা আছে আবার  অনেকে জানিনা। তবে গর্ব অবস্থায় যেকোনো খাবার খাওয়ার আগে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিমিত পরিমাণ বজায় রাখা। বিটরুট একটি পুষ্টিকর প্রাকৃতিক সবজি হলেও অতিরিক্ত পরিমাণে খেলে উপকারের বদলে অপকার হতে পারে। তাই গর্ভাবস্থায় বিটরুট কতটুকু খাওয়া নিরাপদ তা অবশ্যই জেনে নিতে হবে।

অনেকে বিটরুটের জুস খেতে পছন্দ করেন। তবে গর্ভাবস্থায় প্রতিদিন বিটরুটের জুস না খেয়ে   প্রয়োজনে সপ্তাহে দুই থেকে তিন দিন এক গ্লাস হালকা বিটরুটের জুস খাওয়া যেতে পারে। সাধারণভাবে গর্ভাবস্থায় প্রতিদিন আধা কাপ থেকে এক কাপ রান্না করে খাওয়ায় নিরাপদ। আপনারা যারা প্রথমবার বিটরুট খাওয়া শুরু করেছেন তাদের জন্য অল্প পরিমাণে খাওয়ায় বুদ্ধিমানের কাজ। প্রথমে কয়েক টুকরো রান্না করে খেয়ে শরীরে প্রতিক্রিয়া লক্ষ্য করা উচিত। যদি গ্যাস, পেট ব্যথা বা ডায়রিয়ার মত সমস্যা না হয় তাহলে ধীরে ধীরে বেশি পরিমাণে খেতে পারেন।

শেষ কথাঃ গর্ভাবস্থায় বিটরুট খাওয়ার উপকারিতা

গর্ভাবস্থায় বিটরুট খাওয়ার উপকারিতা অনেক। গর্ভাবস্থায় সুস্থ মা ও শিশুর জন্য সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই আর্টিকেলে  একটি সহজলভ্য ও পুষ্টিকর সবজি যা ফলিক এসিড, আয়রন, ফাইবার, ও অ্যান্টিঅক্সিডেন্ট এর মাধ্যমে গর্ভাবস্থায় বিভিন্ন শারীরিক সমস্যা প্রতিরোধে সহায়তা করে সে বিষয়ে আলোচনা করা হয়েছে।গর্ভাবস্থায় বিটরুট থেকে বেশি উপকার পেতে হলে অবশ্যই সঠিক নিয়ম ও সঠিক পরিমাণে খাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

বিটরুট খাওয়া নিয়ে আমার ব্যক্তিগত মতামত হলো, প্রত্যেক গর্ভবতী নারীর শরীর আলাদা। কোন খাবার গ্রহণের আগে নিজে শরীরের  প্রতিক্রিয়া বুঝে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবার গ্রহণ করা উচিত। সঠিক নিয়ম, পরিমিত মাত্রায় ও সচেতন ভাবে খাদ্য গ্রহণ করতে পারলে একটি সুস্থ গর্ভকাল নিশ্চিত করতে এবং ভবিষ্যতে একটি সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন।
























এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিফা আরএফএন এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mst.Shahina Akter
Mst. Shahina Akter
আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং রিফা আরএফএন এর এডমিন। আমি রিফা আরএফএন ওয়েবসাইটে অনলাইন ইনকাম, তথ্য, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি।।