রোজার নিয়ত বাংলায় - নফল রোজার নিয়ত বাংলায়
রোজার নিয়ত বাংলায় - নফল রোজার নিয়ত বাংলায় করে থাকেন অনেকেই বিশেষ করে
যারা বেশি আরবি জানেন না তারা। ইসলামে রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রোজা
শুদ্ধভাবে পালনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গুলোর মধ্যে একটি হলো নিয়ত।
রোজা রাখার পূর্বে অবশ্যই শুদ্ধভাবে আমাদের নিয়ত জানতে হবে।
আপনারা যারা রোজার নিয়ত বাংলায় - নফল রোজার নিয়ত বাংলায় জানতে চাচ্ছেন আজকের এই
আর্টিকেলটি তাদের জন্য। অনেকেই আমরা আরবি ভালোভাবে পড়তে পারি না। যার কারণে আমরা
বাংলায় রোজার নিয়ত করে থাকি। কিভাবে বাংলায় নফল রোজার নিয়ত করতে হয় আজকের
আর্টিকেলে বিস্তারিতভাবে তুলে ধরেছি।
সূচিপত্রঃ রোজার নিয়ত বাংলায় - নফল রোজার নিয়ত বাংলায়
- রোজার নিয়ত বাংলায় - নফল রোজার নিয়ত বাংলায়
- নিয়ত কি এবং কেন নিয়ত জরুরী
- রোজার নিয়ত বাংলায়
- নফল রোজা কি
- বাংলায় নফল রোজার নিয়ত
- নিয়ত নিয়ে প্রচলিত ভুল ধারণা
- শেষ কথাঃ রোজার নিয়ত বাংলায় - নফল রোজার নিয়ত বাংলায়
রোজার নিয়ত বাংলায় - নফল রোজার নিয়ত বাংলায়
রোজার নিয়ত বাংলায় - নফল রোজার নিয়ত বাংলায় অথবা আরবি উচ্চারণে করা
হয়। অনেকেই আরবি ভালো না জানার কারণে রোজার নিয়ত বাংলাতে করে থাকেন। ইসলামের
শরীয়তের ভাষায় শুদ্ধভাবে রোজা পালনের আরেকটি এবাদত হল নিয়ত। অনেকেই মনে
করেন নিয়ত মুখে উচ্চারণ করতেই হবে, কিন্তু আসলে নিয়ত হলো মনের ইচ্ছা ও
সংকল্প। ফরজ, ওয়াজিব কিংবা নফল সব ধরনের রোজার জন্য নিয়তের গুরুত্ব
রয়েছে।
আরও পড়ুনঃ এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায়
ইসলামে নিয়তের গুরুত্ব অপরিসীম। একজন মানুষ যখন আল্লাহর আদেশ পালন করার
জন্য অন্তরে সিদ্ধান্ত নেয় তখনই নিয়ত সম্পন্ন হয়। রোজার নিয়ত বাংলায়
করা যায়। আমরা অনেকেই রোজার নিয়ত আরবিতে করতে পারিনা। সে ক্ষেত্রে আমরা
বাংলাতে রোজার নিয়ত করতে পারি। তবে চেষ্টা করতে হবে রোজার নিয়ত আরবিতে শিখে
নিতে। ইসলামে রোজা একটি ফরজ ইবাদত। তাই রোজার নিয়ত বাংলায় হোক আর আরবিতেই হোক
আমাদের সঠিকভাবে নিয়ত করতে হবে।
নিয়ত কি এবং কেন নিয়ত জরুরী
ইসলামী শরীয়তে পরিভাষায় কোন ইবাদত আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য করা যে
মানসিকতা তৈরি হয় তাই নিয়ত। একজন মুসলমান যখন আল্লাহর আদেশ পালন করার
জন্য অন্তরের দৃঢ় সিদ্ধান্ত নেয়। তখন নিয়ত সম্পন্ন হয়। ইসলামে নিয়তে
গুরুত্ব অপরিসীম। কারণ বাইরে কাজ অনেক সময় একই রকম হলেও নিয়তের পার্থক্যের
কারণে তার ফলাফল সম্পূর্ণ ভিন্ন হতে পারে। একজন ব্যক্তি সারাদিন না
খেয়ে থাকতে পারে স্বাস্থ্যগত কারণে আবার অন্য আরেকজন ব্যক্তি আল্লাহর
সন্তুষ্টির অর্জনের জন্য এই কাজ করে থাকে। এই কাজ এক হলেও ইবাদত হিসেবে
গ্রহণযোগ্য হয় শুধুমাত্র নিয়তের কারণে।
ইসলামের শরীয়তে রোজা একটি ফরজ ইবাদত। রোজা শুধু না খেয়ে থাকা নয় বরং সুবহে
সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর আদেশ পালনের উদ্দেশ্যে
পানাহার, কু প্রবৃত্তি ও রোজা ভঙ্গকারী সব কাজ থেকে বিরত থাকার সচেতন
সিদ্ধান্তই হল রোজা। এই নিয়ত ছাড়া রোজা পূর্ণতা পায় না। রোজা মানুষকে
আন্তরিক শিক্ষা দেয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কেন ইবাদত করছি
এবং কার জন্য ইবাদত করছি। নিয়ত শুদ্ধ হলেও ছোট ছোট কাজও আল্লাহর কাছে
অনেক মূল্যবান হতে পারে।
রোজার নিয়ত বাংলায়
রোজার নিয়ত আরবি ভাষায় করা সুন্নত হলেও আমরা অনেকেই আরবি না জানার কারণে
বাংলায় নিয়ত করে থাকি। আরবি অর্থ বুঝে বাংলায় নিয়ত করলেও রোজা আদায়
হয়। কারণ আল্লাহ অন্তর্যামী, তিনি মনের সকল অবস্থা ও উদ্দেশ্য বোঝেন।
রোজার নিয়ত বাংলায়ঃ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আজ রোজা রাখার নিয়ত
করলাম।
নফল রোজা কি
নফল রোজা হলো এমন রোজা যা ফরজ বা ওয়াজিব নয় বরং আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য
স্বেচ্ছায় পালন করা হয়। যেমন সোমবার ও বৃহস্পতিবারের রোজা, আশুরার রোজা,
আরাফার দিনের রোজা ইত্যাদি। নফল রোজা না রাখলে তার কোন গুনাহ হয় না কিন্তু কেউ
যদি নফল রোজা করে তবে সে আল্লাহর রহমত ও অতিরিক্ত সওয়াব লাভ করে। নফল রোজর
মাধ্যমে আমাদের অনেক গুনাহ মাফ হয় এবং অনেক বেশি সওয়াব পাওয়া যায়।
নফল রোজা গুনাহ মোচনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নফল ইবাদতের মাধ্যমে বান্দা
আল্লাহর আরো কাছাকাছি পৌঁছায়। ফরজ ইবাদতে যদি কোন ত্রুটি থেকে যায় নফল ইবাদতে
তা পূরণ করে দেয়। এই দিক থেকে নফল রোজা একজন মুসলমানদের আমলনামা ভারি করার
একটি সুন্দর সুযোগ। নফল রোজার নিয়ত ফজরের পরও করা যায়, যদি তখন পর্যন্ত কোন
রোজা ভঙ্গকারী কাজ না করা হয়।
বাংলায় নফল রোজার নিয়ত
নফল রোজার নিয়ত খুব সহজ। এই রোজার নিয়ে ত ফজরের নামাজের পরেও করা
যায়।
নফল রোজার নিয়ত বাংলায়ঃ আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আজ একটি নফল রোজা
রাখার নিয়ত করলাম।
এটি মনে মনে বললেই রোজার নিয়ত হয়ে যায়। মুখে রোজার নিয়ত বলা বাধ্যতামূলক
নয়।
নফল রোজার একটি বিশেষ সুবিধা হল এটি সকাল বা দুপুরের আগে পর্যন্ত করা হয়ে
থাকে, যদি এর আগে কোন রোজা ভঙ্গকারী কাজ না করা হয়। অর্থাৎ ফজরের পর ঘুম থেকে
উঠে যদি কেউ নফল রোজা সিদ্ধান্ত নেই এবং তখন পর্যন্ত কিছু খাওয়া-দাওয়া না করে
থাকে তাহলে নিয়ত করে নফল রোজা রাখা যায়।
আরও পড়ুনঃ ৫০০০ টাকায় কি ব্যবসা করা যায়
নিয়ত নিয়ে প্রচলিত ভুল ধারণা
নিয়ত নিয়ে অনেকেই মনে করেন নিয়ত অবশ্যই মুখে উচ্চারণ করতে হবে। ধারণা করে
থাকেন মুখে নির্দিষ্ট শব্দ না বলে রোজার নিয়ত বা অন্য কোন এবাদত সহিহ হয় না।
নিয়ত মূলত মনের কাজ। মুখে মুখে নিয়ত বললে সেটা ভালো হতে পারে কিন্তু এটা
বাধ্যতামূলক নয়। কেউ যদি মনে করে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্যই রোজা রাখবে
তাহলে এটা নিয়ত হয়ে যায়। আবার অনেকেই মনে করেন অবশ্যই নিয়ত আরবি ভাষায়
বলতে হবে। আল্লাহ তায়ালা সব ভাষা বোঝেন এবং তিনি মানুষের অন্তরে কথা জানেন।
তাই মনে মনে নিয়ত করলেও রোজা সহি হয়।
অনেকে মনে করেন নিয়ত যদি রাতে না করা হয় তাহলে রোজা হবে না। ফরজ রোজার
ক্ষেত্রে রাতে নিয়ত করা উত্তম কিন্তু নফল রোজার ক্ষেত্রে ফজরের পর বা দুপুরের
আগ পর্যন্ত নিয়ত করা যায় যদি না এর আগ পর্যন্ত রোজা ভঙ্গকারী কোন কাজ না
করা হয়। কেউ কেউ মনে করেন নিয়তে শব্দ ভুল হলে বা পুরো নিয়তের বাক্য না
বললে রোজা নষ্ট হয়ে যায়। নিয়তের জন্য কোন নির্দিষ্ট বাক্য বাধ্যতামূলক নয়।
আবার অনেকে মনে করেন একবার নিয়ত ভেঙে যায়। বাস্তবে যতক্ষণ পর্যন্ত কেউ
ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গকারী কাজ না করে ততক্ষণ পর্যন্ত রোজা বহাল থাকে।
শেষ কথাঃ রোজার নিয়ত বাংলায় - নফল রোজার নিয়ত বাংলায়
রোজার নিয়ত বাংলায় - নফল রোজার নিয়ত বাংলায় উচ্চারণ করলেও রোজার
সহিহ হয়। রোজার নিয়ত সঠিক হলে ইবাদত আরো অর্থবহ হয়। বিশেষ করে নফল রোজার
ক্ষেত্রে নিয়ত সম্পর্কে সঠিক ধারণা থাকলে মানুষ সহজে আল্লাহর নৈকট্য লাভ করতে
পারে। রোজা শুধু উপবাস থাকা নয় বরং এটি আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের একটি
গুরুত্বপূর্ণ মাধ্যম। যেকোনো ইবাদতের আগে সঠিকভাবে মন থেকে নিয়ত করতে
হয়। রোজার নিয়ত আরবি ভাষায় না জানলেও বাংলায় নিয়ত করলে রোজার সওয়াব বহাল
থাকে।
আরও পড়ুনঃ মেয়েদের ঘরে বসে আয় করার উপায়
এই পোস্টে রোজার নিয়ত বিশেষ করে নফল রোজার নিয়ত সম্পর্কে সহজ ওস্পষ্টভাবে
তুলে ধরেছি। নফল রোজার নিয়ত বাংলায় জানা থাকলে সাধারণ মানুষ আরো আগ্রহ নিয়ে
এই ইবাদত পালন করতে পারে। আজকের এই আর্টিকেলে কিভাবে রোজার নিয়ত বাংলায়
করতে হয় এই বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরেছি। আমার এই পোস্ট পড়ে যদি আপনাদের
উপকার বলে মনে হয় তাহলে আপনাদের মূল্যবান মতামত আমরা লেখার আগ্রহকে আরো
বাড়িয়ে দিবে। আল্লাহ আমাদের সঠিকটা বুঝে রোজা রাখার তৌফিক দান করুন আমীন।



রিফা আরএফএন এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url